গ্লোবাল অ্যাফেয়ার্স ডেস্ক: লন্ডনে তালিমুল কুরআন ইউকে মসজিদ ও মাদরাসার উদ্যোগে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল, শিশুদের অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় তালিমুল কুরআন ইউকে মসজিদ মিলনায়তনে মাহফিল অনুষ্ঠিত হয়।
তালিমুল কুরআন ইউকে মসজিদ ও মাদরাসার চেয়ারম্যান শায়খ হাফিজ খাবির আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদানি ও কুওয়াতুল ইসলাম মাদরাসা লন্ডনের হাদিস বিভাগের লেকচারার শায়খ মাওলানা মাহফুজ আহমেদ এবং ইয়ামীন একাডেমি লন্ডনের প্রধান মাওলানা মাহবুবুর রহমান তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন মসজিদ লন্ডনের খতিব মাওলানা সালমান আহমেদ, এজওয়্যার সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা নুমান আহমেদ, হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্ক, ইউকের চেয়ারম্যান মাওলানা আবদুল আহাদ, শাহ জালাল মসজিদ, ম্যানর পার্ক, লন্ডনের সেক্রেটারি মাওলানা হুসাইন আহমেদ এবং মাযাহিরুল উলুম, লন্ডনের খতিব মাওলানা মাসুম আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া লন্ডনের প্রিন্সিপাল শায়খ মাওলানা তারিক উল্লাহ।
মাওলানা হোসাইন আহমেদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের বিশেষ কর্মসূচি, পুরস্কার বিতরণী এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিতদের জন্য খাবারেরও আয়োজন করা হয়।
তালিমুল কুরআন ইউকে মসজিদ ও মাদরাসার পক্ষ থেকে আয়োজিত এ বার্ষিক মাহফিলে সর্বস্তরের মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, লন্ডনের নিউহ্যাম কাউন্সিলে অবস্থিত তালিমুল কুরআন মসজিদ ও মাদরাসাটি ২০১৪ সালে শায়খ হাফিজ খাবির আহমদের উদ্যেগে প্রতিষ্ঠিত হয়ে নিয়মিত পরিচালিত হয়ে আসছে।
ইসলামবিদ্বেষী অপপ্রচারের নেপথ্যে কারা? তদন্তে ইসরায়েলের সঙ্গে যোগসূত্র এবং ৫০ কোটি প্রদর্শিত বিজ্ঞাপনের তথ্য
ভুলবশত ফেরত পাওয়া টাকা নিজের কাছে রাখা কি হালাল?
গাজায় শিশুদের সহায়তায় ১ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করলেন শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি তারকা
ইউরোপ সংকটে, আর সেই সংকটের দায় চাপানো হচ্ছে মুসলিমদের ওপর
কিয়ামতের দিন নিঃস্ব মুসলিম: যখন কেড়ে নেওয়া হবে নেক আমল
আসামে উচ্ছেদ ১,১০০টিরও বেশি বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১০টি মসজিদ
কাশ্মীরে মসজিদগুলোতে একই খুতবা চালুর প্রস্তাব ঘিরে তীব্র প্রতিক্রিয়া
সাইবার বিশেষজ্ঞের সতর্কবার্তা: মুসলিমদের স্পাইওয়্যার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান
গাজার ‘হলুদ রেখা’ ক্রমেই বিস্তৃত হচ্ছে: যুদ্ধবিরতির আড়ালে কি গাজাকে স্থায়ীভাবে বিভক্ত করছে ইসরায়েল?
আজারবাইজানে হিজাব নিষিদ্ধের ঘটনায় তীব্র ক্ষোভ, হিজাব পরায় স্কুল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মুসলিম ছাত্রীদের
৭ অক্টোবরের পর ঘরবাড়ি ছেড়ে পালানোর সময় ফিলিস্তিনিরা কী সঙ্গে নিয়েছিলেন?
সিলেট দাওয়াহ এন্ড এডুকেশন সেন্টারের আয়োজনে বিশেষ নাসীহাহ সেশন অনুষ্ঠিত
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কীভাবে ক্যাথলিক যাজকদের অন্যতম প্রধান রপ্তানিকারকে পরিণত হলো
আল-আকসায় ‘মহাকায় সিজদা’ কী এবং কেন খেজুরের পাতা উঁচু করে ধরা হচ্ছে?
ইউরোপে কেন হঠাৎ নিকাব নিষিদ্ধের তোড়জোড়?