সর্বশেষ
  গাজায় মৃতদের দাফনের জন্যও ফুরিয়ে আসছে জায়গা   কেন মহানবী হযরত মুহাম্মদ ﷺ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব?   মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সময় কী কী নিদর্শন প্রকাশ পেয়েছিল?   যেসব বৈশিষ্ট্য ইসলামকে অনন্য করে তুলেছে   রাসুল ﷺ ও তাঁর পরিবার মাসের পর মাস 'যে দুই কালো খাবারে' জীবনধারণ করেছিলেন   মেলবোর্নে মসজিদের কাছে মুসলিম বাবার ওপর হামলা, অস্ট্রেলিয়ায় বাড়ছে ইসলামবিদ্বেষ   ফ্রান্সে মসজিদ বন্ধ: মুসলিম সমাজে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আতঙ্ক   স্কুলে যাওয়ার আগে শিশুকে টয়লেট ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে: যুক্তরাজ্যে অভিভাবকদের জন্যও টয়লেট প্রশিক্ষণের ব্যবস্থা   যা আল্লাহর হাতে, তা আল্লাহর কাছেই ছেড়ে দিন   কিয়ামতের অন্যতম বড় আলামত: দাজ্জালের আত্মপ্রকাশ ও তার ফিতনা থেকে মুক্তির পথ   গাজা যুদ্ধ বন্ধে একের পর এক উদ্যোগ, কিন্তু কেন বারবার ব্যর্থ হলো আলোচনা?   ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশ গাজা শান্তি পরিষদ চুক্তির শর্তাবলি   মুসলিম তরুণদের জন্য সূরা আল-কাহফের ৫টি অনুপ্রেরণাদায়ক শিক্ষা   যুক্তরাজ্যে প্রতি পাঁচ দিনেই একটি মসজিদে হামলা: বাড়ছে ইসলামবিদ্বেষ, শঙ্কায় মুসলিম সমাজ   লন্ডনে AMTC-এর উদ্যোগে উদ্যোক্তা ও ফাউন্ডার মিটিং অনুষ্ঠিত   উইঘুর মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় হুমকিতে ফেলছে চীনের নতুন আইন   ভারসাম্যপূর্ণ জীবন যাপন করো    যুক্তরাজ্যে তাবলিগের ইজতেমায় হামলার আশঙ্কায় ডজনখানেক সন্দেহভাজন গ্রেপ্তার   গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি ড্রোন হামলা; আহত ৬   গাজায় আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ইসরায়েলের   বিভাজনের নীতি প্রত্যাখ্যান করে প্রতিরোধের পথেই অবিচল গাজাবাসী   যুক্তরাজ্যে ইমামের বাড়িতে পেট্রোলবোমা হামলা, মসজিদের বাইরে উদ্ধার সন্দেহজনক বস্তু   পশ্চিমা দেশ ছেড়ে হিজরাহ: সন্তান প্রতিপালনে কেন দুবাই-সৌদির চেয়ে মিশর এগিয়ে?   মাওলানা পীর মুজাফফর আহমদ: রোহিঙ্গা মুসলিমদের এক আধ্যাত্মিক অভিভাবক   বিশিষ্ট আলেম ও গহরপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল   ফুটবল বিশ্বকাপে মাতোয়ারা বিশ্ব, গাজায় চলছে টিকে থাকার চরম লড়াই   গাজায় ফের বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী   পরিবর্তনশীল বিশ্বে মুসলিম অভিবাসনের ৫টি আপাত-বিপরীত বাস্তবতা   গাজা ইস্যুতে বিশ্বের দ্বিমুখী নীতি উন্মোচন, বেন গভিরের বক্তব্যেই ইসরায়েলের বয়ান ধূলিসাৎ   প্রযুক্তির ছোঁয়ায় স্মার্ট হজ: অ্যালগরিদমে নিয়ন্ত্রিত হচ্ছে বিশ্বের বৃহত্তম জনমসাগম   আলেম ও বাবাদের শারীরিক সুস্থতায় হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্কের মর্নিং ওয়াক   সিলেট দাওয়াহ সেন্টারের উদ্যোগে আলী বাহার চা বাগানে দা'ওয়াতি কার্যক্রম ও নগদ অর্থ সহায়তা প্রদান   "সিগারেট নয়, রুটি চাই": গাজায় বিতর্কিত ত্রাণ নিয়ে ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিনিরা   বাংলাদেশের হৃদয়ে ফিলিস্তিন: আলেম, বিশ্ববিদ্যালয় ও সমাজের বিভিন্ন স্তরে ‘উলামায়ে উম্মাহ’-র প্রতিনিধি দলের ব্যাপক সংযোগ   দ্য ইকোনমিস্ট: গাজায় এখন ইঁদুর ছাড়া সবকিছুই স্থবির   হালাল এওয়ারনেস নেটওয়ার্কের উদ্যেগে রোড ট্রিপ ও নিউক্যাসলে দিনব্যাপী হালাল স্ট্রিট ক্যাম্পেইন সমাপ্ত    গাজায় গণহত্যার নতুন কৌশল: নিভৃতে চলছে নিধন   আল-আকসা দখল হলে আমাদের করণীয় কী ?   ‘বাংলাদেশে দ্বীনের খেদমতে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের করণীয়: যুবসমাজ, পরিবার ও ইসলামী পরিচয় রক্ষায় ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত   গাজায় চরম পানি সংকট: আল-মাওয়াসিতে তৃষ্ণায় মৃত্যুর মুখে হাজারো মানুষ   ইসরায়েলের ‘একতরফা মৃত্যুদণ্ড’ নীতি: আট দেশের তীব্র নিন্দা   সিলেটে সিম্পল রিজন চ্যারিটির উদ্যেগে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত   ফিলিস্তিনি মুসলিম পরিচয় মুছে ফেলার চেষ্টা ইসরায়েলের   গাজায় নারীদের বেঁচে থাকার ন্যূনতম পরিবেশও দিচ্ছে না ইসরায়েল: অ্যামনেস্টি   আল-আকসা মসজিদ কি শিগগিরই বন্ধ হতে যাচ্ছে?   গাজার ধ্বংসস্তূপ থেকে সুদানের দুর্ভিক্ষ: ক্ষতবিক্ষত হৃদয়ে রমজানের আগমন   গাজায় “দ্য ভ্যাপোরাইজড”: এক অনুসন্ধানে এমন ইসরায়েলি অস্ত্রের তথ্য উঠে এসেছে, যা হাজারো ফিলিস্তিনিকে নিশ্চিহ্ন করেছে   নেতানিয়াহুর বন্ধুর কবজায় টিকটক: অ্যালগরিদমের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই   গাজা এখন “আল-মসীহ আদ-দাজ্জাল”-এর শাসনের অধীনে   ইহুদি ধর্মগ্রন্থ, জায়নবাদ ও মুসলিমদের জন্য সচেতন পাঠ: ইতিহাস, আদর্শ ও বাস্তবতার মুখোমুখি   ইজরায়েলি সংসদে গাজা বাস্তুচ্যুতি এজেন্ডা: ফিলিস্তিনিদের সরিয়ে দিতে নতুন পরিকল্পনার আলোচনা   সিলেট দা’ওয়াহ সেন্টারে নাসীহাহ সেশন: সবার জন্য দ্বীন শিক্ষায় মসজিদ কেন্দ্রিক উদ্যোগের আহ্বান   হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্কের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত   যুক্তরাজ্যে বাড়ছে তরুণ মেধাবীদের দেশত্যাগের প্রবণতা   লন্ডনে তা'লিমুল কুরআন মসজিদের ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন   সিম্পল রিজনের উদ্যোগে সিলেটে দিনমজুরদের মাঝে দা’ওয়াহ কার্যক্রম ও ফুডপ্যাক বিতরণ সম্পন্ন   ইসলামের চিন্তা ও একদল ভুল মানুষ   হামলা যেদিকে আসে মোকাবিলাও সেদিকে করতে হয়   শায়খে বাঘা রহ.’এর নামে পাকিস্তানে মসজিদ নির্মাণ করছে সিম্পল রিজন চ্যারিটি   কুইন মেরী ইউনিভার্সিটির গবেষণা ‘জেনোসাইড ইন মায়ানমার’   গ্রন্থ পর্যালোচনা: দ্যা রুম হোয়ার ইট হ্যাপেন্ড   গ্রন্থ পর্যালোচনা: ইবনে খালদুনের দ্য মুকাদ্দিমা   সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে সুনামগঞ্জে শীতকালীন ফুড এইড কার্যক্রম সম্পন্ন   সিলেটে সিম্পল রিজন চ্যারিটির উদ্যেগে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত   ইস্তাম্বুলে হালাল ফুড এক্সপোতে দ্য এসোসিয়েশন অব হালাল রিটেইলারস ইউকের অংশগ্রহণ   লন্ডনে সিম্পল রিজন চ্যারিটির উদ্যোগে 'সেবার মাধ্যমে দাওয়াহ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   সিম্পল রিজনের সহযোগীতায় বগুড়ায় দাওয়াহ হালাকাহ অনুষ্ঠিত   সিলেটে নববী দাওয়াহ : পদ্ধতি ও শিক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত   নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিম্পল রিজনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান   লক্ষীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিম্পল রিজন চ্যারিটির ত্রাণ বিতরণ   কুরবানি, ইতিহাস-ঐতিহ্য ও বিধান। মুফতি শরীফ মোহাম্মদ সাঈদ   লন্ডনে সিম্পল রিজনের অফিস পরিদর্শন করলেন মুফতি সাইফুল ইসলাম   লিডসে শায়েখে বাঘা রহঃ-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত   বার্মিংহামে শায়েখে বাঘা রহঃ জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত   লন্ডনের সভায় আলেমরা বি এ এস বি কমপ্লেক্সকে সহযোগিতার আহবান জানালেন।   বই- বশীর আহমদ শায়খে বাঘা রহ.   বায়রাক্তার টিবি২ দীপ্তিমান করছে তুরস্কের ভাগ্য   জার্মানিতে বছরে শতাধিক মসজিদে হামলা; উদ্বিগ্ন মুসলিমরা   বুজুর্গ উমেদ খাঁ। চট্টগ্রাম পুনরুদ্ধারের মহানায়ক!   ডুরান্ড লাইন! পাক - আফগান দ্বন্দ্বের রেড লাইন!   ত্রিপুরা ও বাংলার ঐতিহাসিক সম্পর্ক | পর্ব ২   ত্রিপুরার সাথে ইসলাম এবং বাংলাদেশের সহস্র বছরের যোগসূত্রের সন্ধানে!   আসামের বর্তমান পরিস্থিতি!   আসামে ইসলামের আগমন ও এন আর সি ক্রাইসিস।   নবাব নুর উদ্দিন মুহাম্মদ বাকের জং। ইতিহাসে ঠাঁই না পাওয়া বাংলার শেষ স্বাধীন নবাব!   প্রাক-ইসলামিক আরব। ধর্ম, সমাজ ও সংস্কৃতি।   ইউরোপ থেকে ভারতবর্ষের অবিচ্ছিন্ন জলপথ আবিষ্কার।   আফ্রিকার বুকে পর্তুগীজ কলোনি স্থাপনের ইতিহাস।   পূর্ব আফ্রিকায় পর্তুগিজ উপনিবেশ স্থাপন, শোষণ ও ফলাফল   ধর্ষণের আলামত যেভাবে পরীক্ষা করা হয়।   মেটাভার্স   বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক   লিবারেলিজম।   ইউরোপে ইসলাম বিদ্বেষের উত্থান।    পাকিস্তানে ইসলামী দল, তেহরিক-ই-লাব্বাইক নিষিদ্ধের ঘোষণা।   ২০২০ সালের দিল্লি সহিংসতা ছিল একটি সংগঠিত, পরিকল্পিত ‘প্রোগ্রাম’। এবং কেন?   ২০০২ সালের গুজরাট গণহত্যা ও নরেন্দ্র মোদি   রিবা নির্মূল হতে পারে সীরাতের পন্থায়!   ১৯৯১ সালে কাশ্মীরের কুনান ও পোশপোরায় গণধর্ষণ। আজও বিচার হয়নি।   নজরদারি: ‘দোলনা থেকে কবর পর্যন্ত’   ব্যবসার সঙ্গে অন্য সংস্কৃতিকে যুক্ত করার এজেন্ডা!

গাজায় মৃতদের দাফনের জন্যও ফুরিয়ে আসছে জায়গা

২৪ আগস্ট ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ণ

    শেয়ার করুন

২০ বছর বয়সী ওমর আল-সাওহিকে এখন তাঁর বাবা ৪০ বছর বয়সী মোহাম্মদের জন্য একটি কবরের জায়গা খুঁজে বের করতে হচ্ছে। গাজার ইসরায়েল নির্ধারিত সামরিক এলাকা “হলুদ রেখা”র কাছে গুলিবিদ্ধ হয়ে তাঁর বাবা নিহত হন।

গাজা শহরের জেইতুন এলাকার বাসিন্দা মোহাম্মদ একটি রাস্তার পাশের ছোট দোকানে চা ও কফি বিক্রি করতেন। ১০ জুন তাঁর ঘাড়ে একটি গুলি লাগে এবং প্রায় সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।

বাবাকে দাফন করার জন্য ওমর জেইতুন কবরস্থানে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, কবরগুলো অত্যন্ত ঘনভাবে পাশাপাশি রয়েছে। এর অনেকগুলোই গাজায় চলমান ইসরায়েলি গণহত্যায় নিহত মানুষের কবর।

জায়গার সংকট এবং যুদ্ধের কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতির কারণে অনেক কবরের পরিচয় শুধু একটি পাথর ও তার সঙ্গে লাগানো একটি কাগজে লেখা মৃত ব্যক্তির নামের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।

ওমর আল জাজিরাকে বলেন, “আমি কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে অসংখ্য কবর দেখতে পেলাম। সেখানে বালুর পাহাড়ের মতো স্তূপ ছিল, যার নিচে মানুষকে দাফন করা হয়েছে।” “এখানে একটি কবর বলতে শুধু একটি পাথর এবং তার ওপর শহীদের নাম লেখা একটি কাগজ। যুদ্ধের আগের মতো করে কবর তৈরি বা যথাযথভাবে প্রস্তুত করার সুযোগ নেই।”

বর্তমানে এখানে একটি কবরের জন্য প্রায় ৫০০ শেকেল খরচ হয়, যা প্রায় ১৬৭ ডলারের সমান। ওমরের পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব ছিল না। তাই তাদের বিকল্প ব্যবস্থা করতে হয়।

তিনি বলেন, “নতুন কবর দেওয়ার মতো কোনো জায়গাও ছিল না। তাই আমাদের দাদার কবরে তাঁকে দাফন করতে হয়েছে।”

মৃতদের দাফন
গাজায় সেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়া এবং ইসরায়েলি হামলার ঝুঁকির কারণে যুদ্ধের সময় হাজার হাজার নিহত ফিলিস্তিনিকে নিখোঁজ হিসেবে গণ্য করা হয়েছে। তাদের অনেককে বাগান, তাঁবু, বাস্তুচ্যুতদের শিবির, স্কুল কিংবা হাসপাতালের প্রাঙ্গণে দাফন করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় ইসরায়েলি সহিংসতা কিছুটা কমে আসে। এরপর পরিবারগুলো ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ কিংবা অস্থায়ী কবরস্থানে থাকা তাদের স্বজনদের মরদেহ উদ্ধার করতে শুরু করে।

যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তত ১ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের প্রত্যেকের দাফনের জন্য একটি জায়গার প্রয়োজন হয়েছে।
গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের প্রাঙ্গণে থাকা সাতটি গণকবর থেকে ৫২৯ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলি হামলা কিছুটা কমে যাওয়ার এই স্বল্প সময়ের সুযোগ নিয়ে মোহাম্মোদের পরিবার তাঁর মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করে এবং শেষবারের মতো দাফনের জন্য একটি কবরস্থানে নিয়ে যায়।

কবরের সংকট শুধু ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে নিহত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনির কারণে নয়। ইসরায়েলের হামলায় কবরস্থান ও দাফনস্থল ধ্বংস হয়ে যাওয়াও এর অন্যতম কারণ।

গাজার ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ৪০টির বেশি কবরস্থান ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি বাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর কবরস্থানে প্রবেশের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ফলে পরিবারগুলোর জন্য দাফনের উপযোগী জায়গার সংখ্যা আরও কমে গেছে।

ইসরায়েলি বোমাবর্ষণ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশের কারণে লাখ লাখ ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ফলে আগে যেসব এলাকাকে কবরস্থান হিসেবে নির্ধারণ করা হয়েছিল, সেগুলোর অনেকগুলোই এখন বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, কবরের ফলকসহ বিভিন্ন উপকরণের সংকটের কারণে এখন একটি দাফনের খরচ ৭০০ থেকে ১ হাজার শেকেলের মধ্যে দাঁড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আরও অনেক বেশি।

যথাযথ কবরের ফলক তৈরি করার মতো অর্থ না পাওয়া পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়া ভবনের ইট-পাথর, কাদা কিংবা ঢেউটিনের পাতাকে অস্থায়ীভাবে কবর চিহ্নিত করার কাজে ব্যবহার করা হচ্ছে।

ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের গণমাধ্যম কর্মকর্তা ইকরামি আল-মাদালাল বলেন, যুদ্ধ শুরুর আগেই গাজার ৬০টি কবরস্থানের অনেকগুলো তাদের পূর্ণ ধারণক্ষমতায় পৌঁছে গিয়েছিল।

তিনি আল জাজিরাকে বলেন, “দাফনের জন্য উপলব্ধ জায়গার সংকটের কারণে আমাদের নতুন কবরস্থান তৈরি করা প্রয়োজন।” মন্ত্রণালয় নতুন কবরস্থানের জন্য জায়গা খুঁজছে। একই সঙ্গে অস্থায়ীভাবে দাফন করা মরদেহগুলো সেখান থেকে কবরস্থানে স্থানান্তর করাও কর্তৃপক্ষের জন্য একটি চলমান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “মরদেহ স্থানান্তর এলোমেলোভাবে করা যায় না। এ কাজ অবশ্যই ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে করতে হবে।”

৫০ বছর বয়সী তাফেশ আবু হাতাব ১৯ বছরেরও বেশি সময় ধরে কবর খোঁড়ার কাজ করছেন। তিনি বলেন, গাজার এই যুদ্ধ তাঁর কর্মজীবনের সবচেয়ে কঠিন সময়।

তিনি যে খান ইউনিস কবরস্থানে কাজ করেন, যুদ্ধের শুরুতে সেখানে প্রায় ৬০টি কবর ছিল। এখন সেখানে কবরের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজারে।

যুদ্ধের একপর্যায়ে তাফেশকে প্রতিদিন প্রায় ৩৫টি কবর প্রস্তুত করতে হয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “এত ভয়াবহ রক্তপাতের সময় আমরা এর আগে কখনো দেখিনি। এমন কোনো দিন যায় না, যেদিন কয়েক ডজন শহীনের দাফন হয় না।”

তাঁর হাতে আসা নিহতদের অনেকেই নারী ও শিশু। তাদের মধ্যে নবজাতকও রয়েছে। কখনো কখনো কোনো ইসরায়েলি বোমা পুরো একটি ভবন, যানবাহন কিংবা তাঁবু ধ্বংস করে দিলে সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে পুরো পরিবারের মরদেহ কবরস্থানে নিয়ে আসা হয়।

তাফেশ বলেন, “তারা আমাদের মাথার ওপর আমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়। আর সেই ঘরগুলোর ধ্বংসস্তূপ থেকেই আমরা আমাদের কবর তৈরি করি।”

 

তারিখ: ২২ আগস্ট ২০২৬
কৃতজ্ঞতায়: Al Jazeera

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

গাজায় মৃতদের দাফনের জন্যও ফুরিয়ে আসছে জায়গা

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

কেন মহানবী হযরত মুহাম্মদ ﷺ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব?

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সময় কী কী নিদর্শন প্রকাশ পেয়েছিল?

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

যেসব বৈশিষ্ট্য ইসলামকে অনন্য করে তুলেছে

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

রাসুল ﷺ ও তাঁর পরিবার মাসের পর মাস 'যে দুই কালো খাবারে' জীবনধারণ করেছিলেন

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

মেলবোর্নে মসজিদের কাছে মুসলিম বাবার ওপর হামলা, অস্ট্রেলিয়ায় বাড়ছে ইসলামবিদ্বেষ

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

ফ্রান্সে মসজিদ বন্ধ: মুসলিম সমাজে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আতঙ্ক

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

স্কুলে যাওয়ার আগে শিশুকে টয়লেট ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে: যুক্তরাজ্যে অভিভাবকদের জন্যও টয়লেট প্রশিক্ষণের ব্যবস্থা

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

যা আল্লাহর হাতে, তা আল্লাহর কাছেই ছেড়ে দিন

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

কিয়ামতের অন্যতম বড় আলামত: দাজ্জালের আত্মপ্রকাশ ও তার ফিতনা থেকে মুক্তির পথ

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

গাজা যুদ্ধ বন্ধে একের পর এক উদ্যোগ, কিন্তু কেন বারবার ব্যর্থ হলো আলোচনা?

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশ গাজা শান্তি পরিষদ চুক্তির শর্তাবলি

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

মুসলিম তরুণদের জন্য সূরা আল-কাহফের ৫টি অনুপ্রেরণাদায়ক শিক্ষা

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

যুক্তরাজ্যে প্রতি পাঁচ দিনেই একটি মসজিদে হামলা: বাড়ছে ইসলামবিদ্বেষ, শঙ্কায় মুসলিম সমাজ

The Global Affairs - সর্বশেষ সংবাদ ও শিরোনাম

লন্ডনে AMTC-এর উদ্যোগে উদ্যোক্তা ও ফাউন্ডার মিটিং অনুষ্ঠিত

the global affairs google play logo the global affairs apple logo

সম্পাদক ও প্রকাশকঃ হোসাইন আহমদ

ঠিকানা: বি এ এস বি কমপ্লেক্স, ক্বারীপাড়া, আখালিয়া, সিলেট-৩১০০, বাংলাদেশ।

+8801932-188582

globalaffairsbrand@gmail.com, info@theglobalaffairs.info