ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, পবিত্র নগরী মক্কা ও মদিনার নিরাপত্তার ওপর কোনো ধরনের হুমকি সৃষ্টি হলে কিংবা সেখানে হামলার কোনো চেষ্টা করা হলে বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মন্ত্রী বলেন, “প্রয়োজনে পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় কোটি কোটি মুসলিম নিজেদের জীবন উৎসর্গ করবেন।”
এর আগে শুক্রবার মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ইমামরা মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলার নিন্দা জানান। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, তাঁরা দুই পবিত্র মসজিদে হামলাকে “গুরুতর অপরাধ” এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধের প্রতি অবমাননা হিসেবে আখ্যায়িত করেন।
কায়কোবাদ আরও বলেন, “মক্কা আল মুকাররমা ও মদিনা আল মুনাওয়ারা বিশ্বের মুসলমানদের কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এই দুই পবিত্র নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, ঈমান ও ভালোবাসার কেন্দ্রস্থল। তাদের নিরাপত্তার ওপর যেকোনো ধরনের হামলা, আগ্রাসন বা হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
মক্কা ও মদিনার দুই ইমামের বক্তব্যের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে তিনি বলেন, “মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলিমরা সম্মিলিতভাবে প্রতিহত করবে।”
মন্ত্রী বলেন, “দুই পবিত্র নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে বাংলাদেশের জনগণ কোনো আপস করবে না। আমরা বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানাই, পারস্পরিক মতপার্থক্য ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হোন। যাতে বর্তমানে কিংবা ভবিষ্যতে মক্কা আল মুকাররমা ও মদিনা আল মুনাওয়ারার বিরুদ্ধে কোনো হুমকি বা হামলার চেষ্টা করা হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা যায়।”
তিনি পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তার পাশাপাশি বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
ফরাসি বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে ইসলামের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ আনে। এ ঘটনায় মুসলিম বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
তবে রিয়াদের এই বক্তব্য দ্রুত প্রত্যাখ্যান করে হুথিরা। তারা মক্কাগামী একটি ড্রোন সৌদি আরব ভূপাতিত করেছে বলে যে দাবি করেছে, সেটিকে “মিথ্যা” বলে আখ্যায়িত করে। প্রতি বছর কোটি কোটি মুসল্লি ও হাজি যে পবিত্র নগরীতে সমবেত হন, সেই নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগও তারা অস্বীকার করে।
তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬
কৃতজ্ঞতায়: দ্য ডেইলি স্টার
মক্কা-মদিনায় হামলার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে বিশ্বের মুসলিমরা: কায়কোবাদ
পবিত্র মক্কা অভিমুখে হুথিদের পাঠানো ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি আরবের
ভারতে পশ্চিমবঙ্গের ২৫২টি মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
গাজা যুদ্ধের প্রথম বছরেই ইসরায়েলের সাথে ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি মাইক্রোসফটের
নবী মুহাম্মদ ﷺ-এর খাদ্যাভ্যাস: সুস্থ জীবনের জন্য ১০টি উপকারী খাবার
মিডিয়ায় ইসলামের ওপর আক্রমণ: মুসলিম উম্মাহর করণীয়
ভেনিসে মুসল্লিদের জুমার নামাজে উসকানি, বন্ধ মসজিদেও হামলার অভিযোগ
দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করতে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৯টি দোয়া
ইসলামে তাওবা কবুলের ৫টি মৌলিক শর্ত
হিজাব পরলেই জরিমানা: ফ্রান্সে উগ্র ডানপন্থীদের নতুন পরিকল্পনার ছক
২৫ বছরের প্রতারণা: 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' দিয়ে যেভাবে মুসলিমদের কলঙ্কিত করেছে পশ্চিমারা
সিম্পল রিজনের উদ্যোগে সিলেটে কুরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন
প্রাণীদের প্রতি আচরণে মহানবী ﷺ-এর আদর্শ
পশ্চিমা বিশ্বে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলামবিদ্বেষকে ব্যবহার করছে ইসরায়েল
লন্ডনে তালিমুল কুরআন ইউকে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত