উত্তর ইংল্যান্ডের বোল্টনে একটি মসজিদের বাইরে সন্দেহজনক বস্তু উদ্ধার এবং কয়েক ঘণ্টা পর স্থানীয় এক ইমামের বাড়িতে পেট্রোলবোমা হামলার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ধারণা করছে, দুটি ঘটনাই পরিকল্পিতভাবে একই লক্ষ্যকে কেন্দ্র করে ঘটানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালে বোল্টনের জাকারিয়্যা জামে মসজিদ-এর বাইরে একটি সন্দেহজনক প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটির ভেতরে একটি ব্যাটারি প্যাক ছিল। এর কয়েক ঘণ্টা পর একই এলাকার স্থানীয় ইমাম হাসান প্যাটেল-এর বাড়িতে অগ্নিসংযোগের হামলা চালানো হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট ও কালো পোশাক পরা এক ব্যক্তি প্যাটেলের বাড়ির ড্রাইভওয়েতে প্রবেশ করে। এরপর সে একটি বস্তুতে আগুন ধরিয়ে জানালার কাচ ভেঙে ভেতরে আগুন ছড়িয়ে দিতে দাহ্য পদার্থ ব্যবহার করেন।
৪২ বছর বয়সী মসজিদের ইমাম হাসান প্যাটেল তার স্ত্রী, চার সন্তান এবং এক ভাতিজাকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, বাড়ির সাতজন বাসিন্দাই অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
হাসান প্যাটেল বলেন, “আমরা পুরো পরিবার এই ভয়াবহ ও নির্মম অগ্নিসংযোগের ঘটনায় ভেঙে পড়েছি। হামলাটি দিনের আলোতেই হয়েছে। এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং অত্যন্ত বিপজ্জনক একটি হামলা, যা আমাদের জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল।”
তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে বোল্টনের বাসিন্দা এবং সব ধর্মের মানুষ, এমনকি কোনো ধর্মে বিশ্বাসী নন এমন মানুষের সঙ্গেও ইতিবাচকভাবে কাজ করে আসছেন।
প্যাটেল বলেন, “এই মুহূর্তে আমরা জেনেছি, পুলিশ ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে না।”
তিনি আরও বলেন, “তবে পরিস্থিতি বিবেচনায় এবং এই হামলা আমাদের ওপর যে গভীর প্রভাব ফেলেছে, তাতে আমরা মনে করি সম্ভাব্য সব উদ্দেশ্য গুরুত্বসহকারে তদন্ত করা উচিত এবং তদন্তের কোনো সম্ভাব্য দিক আগেভাগে বাদ দেওয়া উচিত নয়।”
‘এটি পরিকল্পিত হামলা’
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর মাইক শার্পলস বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজের কোনো মানুষ যেন নিজেকে আতঙ্কিত বা ভীত মনে না করেন, সেটি নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।
তিনি বলেন, “আমরা জানি, এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি। আমাদের বিশ্বাস, এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা ছিল। তবে সাধারণ জনগণের জন্য বর্তমানে কোনো ঝুঁকি নেই।”
স্টারমারের নীরবতার সমালোচনা
সালফোর্ড শহরের বাসিন্দা জ্যাক পোলানস্কি এ ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর নীরবতার সমালোচনা করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “এটি অত্যন্ত লজ্জাজনক যে প্রধানমন্ত্রী এ বিষয়ে একটি কথাও বলেননি।”
তিনি আরও লেখেন, “দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে, কিছু হামলার ঘটনায় যথাযথভাবেই তীব্র নিন্দা, জরুরি ব্যবস্থা এবং দিনের পর দিন গণমাধ্যমের কাভারেজ দেখা যায়। কিন্তু অন্য কিছু হামলার ক্ষেত্রে দেখা যায় কেবল নীরবতা।”
এলাকার লেবার পার্টির এমপি ইয়াসমিন কুরেশি বলেন, এই দুটি ঘটনায় স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে পরিবার নিয়ে রাস্তায় চলাফেরা করা কিংবা সন্তানদের নিয়ে মসজিদে যেতেও অনেকে ভয় পাচ্ছেন।
তিনি বলেন, “ঘটনাটিকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। কয়েক ঘণ্টার ব্যবধানে যখন একজন ইমামের বাড়ি এবং একটি মসজিদ হামলার লক্ষ্যবস্তু হয়, তখন আমাদের মুসলিম প্রতিবেশীরা যে বার্তাটি বুঝে নেন, আমিও সেটিই বুঝি।”
তিনি আরও বলেন, “বোল্টনে ইসলামবিদ্বেষের কোনো স্থান নেই। একেবারেই নেই। আমাদের মুসলিম সম্প্রদায় এই শহরের অবিচ্ছেদ্য অংশ। তাদের ওপর হামলা মানে আমাদের সবার ওপর হামলা।”
বেলফাস্টের দাঙ্গার পর নতুন উত্তেজনা
এই ঘটনা এমন এক সময় ঘটল, যখন মঙ্গলবার রাতে বেলফাস্টে ভয়াবহ জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে। শত শত মুখোশধারী ব্যক্তি মূলত সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
দাঙ্গাকারীরা বিভিন্ন সড়কে অস্থায়ী চেকপয়েন্ট বসিয়ে বিদেশি নাগরিকদের খুঁজে বের করার জন্য গাড়ি তল্লাশি চালায়। এর আগে মঙ্গলবার এক সুদানি আশ্রয়প্রার্থীকে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
হাদি আলওদিদ নামে ৩০ বছর বয়সী ওই ব্যক্তি, যিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন, তাকে একটি আবাসিক এলাকায় ছুরি দিয়ে এক ব্যক্তির ওপর হামলা করতে দেখা যায়। অনেক বিশ্লেষক এ ঘটনাকে শিরশ্ছেদের চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।
মঙ্গলবার বিকেলে কট্টর ডানপন্থী কর্মী টমি রবিনসন, যার প্রকৃত নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন, এবং এক্সের মালিক ইলোন মাস্ক এই হামলার প্রতিবাদে মানুষকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান।
এর পরপরই বেলফাস্ট, গ্লাসগো এবং সাউদাম্পটনে অভিবাসীবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
কৃতজ্ঞতায়: মিডল ইস্ট আই
১২ জুন ২০২৬ ইংরেজি
যুক্তরাজ্যে ইমামের বাড়িতে পেট্রোলবোমা হামলা, মসজিদের বাইরে উদ্ধার সন্দেহজনক বস্তু
পশ্চিমা দেশ ছেড়ে হিজরাহ: সন্তান প্রতিপালনে কেন দুবাই-সৌদির চেয়ে মিশর এগিয়ে?
মাওলানা পীর মুজাফফর আহমদ: রোহিঙ্গা মুসলিমদের এক আধ্যাত্মিক অভিভাবক
বিশিষ্ট আলেম ও গহরপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল
ফুটবল বিশ্বকাপে মাতোয়ারা বিশ্ব, গাজায় চলছে টিকে থাকার চরম লড়াই
গাজায় ফের বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী
পরিবর্তনশীল বিশ্বে মুসলিম অভিবাসনের ৫টি আপাত-বিপরীত বাস্তবতা
গাজা ইস্যুতে বিশ্বের দ্বিমুখী নীতি উন্মোচন, বেন গভিরের বক্তব্যেই ইসরায়েলের বয়ান ধূলিসাৎ
প্রযুক্তির ছোঁয়ায় স্মার্ট হজ: অ্যালগরিদমে নিয়ন্ত্রিত হচ্ছে বিশ্বের বৃহত্তম জনমসাগম
আলেম ও বাবাদের শারীরিক সুস্থতায় হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্কের মর্নিং ওয়াক
সিলেট দাওয়াহ সেন্টারের উদ্যোগে আলী বাহার চা বাগানে দা'ওয়াতি কার্যক্রম ও নগদ অর্থ সহায়তা প্রদান
"সিগারেট নয়, রুটি চাই": গাজায় বিতর্কিত ত্রাণ নিয়ে ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিনিরা
বাংলাদেশের হৃদয়ে ফিলিস্তিন: আলেম, বিশ্ববিদ্যালয় ও সমাজের বিভিন্ন স্তরে ‘উলামায়ে উম্মাহ’-র প্রতিনিধি দলের ব্যাপক সংযোগ
দ্য ইকোনমিস্ট: গাজায় এখন ইঁদুর ছাড়া সবকিছুই স্থবির
হালাল এওয়ারনেস নেটওয়ার্কের উদ্যেগে রোড ট্রিপ ও নিউক্যাসলে দিনব্যাপী হালাল স্ট্রিট ক্যাম্পেইন সমাপ্ত