গ্লোবাল অ্যাফেয়ার্স ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হিজল শাহ গ্রামের বিশিষ্ট আলেম, শিক্ষক ও সমাজসেবক মাওলানা কবির আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুন ২০২৬ইং, সোমবার সকাল ১০টায় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে হিজল শাহ শাহি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ১৯৮০ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম ওয়াজিদ উল্লা। মাওলানা কবির আহমদ শিক্ষাজীবনের সূচনা হয় স্থানীয় মক্তবে। পরবর্তীতে তিনি উমরপুর মাদরাসায় মিশকাত পর্যন্ত অধ্যয়ন সম্পন্ন করেন। এরপর জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি বালুচর মাদরাসায় শিক্ষকতা করেন। সেখানে নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে কয়েক বছর দায়িত্ব পালনের পর তাঁকে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি দীর্ঘ ১৩ বছর অত্যন্ত আন্তরিকতা, আমানতদারিতা ও সাফল্যের সঙ্গে সেখানে শিক্ষকতার মহান দায়িত্ব পালন করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জামিয়া গহরপুরে শিক্ষক হিসেবে কর্মরত থেকে দীনের খেদমত করে গেছেন।
মরহুম ছিলেন দ্বীনি শিক্ষা, দাওয়াত ও ইসলামের প্রচার-প্রসারে নিবেদিতপ্রাণ একজন ব্যক্তিত্ব। শিক্ষকতার মাধ্যমে অসংখ্য ছাত্রকে কুরআন-হাদিসের শিক্ষা প্রদান করে দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর ইলমী যোগ্যতা, উত্তম চরিত্র ও ছাত্রদের প্রতি অকৃত্রিম স্নেহ তাঁকে সকলের কাছে প্রিয় ও শ্রদ্ধেয় করে তুলেছিল।
সামাজিক ক্ষেত্রেও তিনি ছিলেন একজন সজ্জন, সদালাপী ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। সমাজের বিভিন্ন সমস্যা সমাধান, পারিবারিক বিরোধ নিষ্পত্তি এবং মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।
তাঁর ইলমী, ধর্মীয় ও সামাজিক অবদান দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র ও শুভানুধ্যায়ীরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন, তাঁর সকল খেদমত কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
গাজা যুদ্ধের প্রথম বছরেই ইসরায়েলের সাথে ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি মাইক্রোসফটের
নবী মুহাম্মদ ﷺ-এর খাদ্যাভ্যাস: সুস্থ জীবনের জন্য ১০টি উপকারী খাবার
মিডিয়ায় ইসলামের ওপর আক্রমণ: মুসলিম উম্মাহর করণীয়
ভেনিসে মুসল্লিদের জুমার নামাজে উসকানি, বন্ধ মসজিদেও হামলার অভিযোগ
দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করতে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৯টি দোয়া
ইসলামে তাওবা কবুলের ৫টি মৌলিক শর্ত
হিজাব পরলেই জরিমানা: ফ্রান্সে উগ্র ডানপন্থীদের নতুন পরিকল্পনার ছক
২৫ বছরের প্রতারণা: 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' দিয়ে যেভাবে মুসলিমদের কলঙ্কিত করেছে পশ্চিমারা
সিম্পল রিজনের উদ্যোগে সিলেটে কুরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন
প্রাণীদের প্রতি আচরণে মহানবী ﷺ-এর আদর্শ
পশ্চিমা বিশ্বে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলামবিদ্বেষকে ব্যবহার করছে ইসরায়েল
লন্ডনে তালিমুল কুরআন ইউকে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
গাজায় মৃতদের দাফনের জন্যও ফুরিয়ে আসছে জায়গা
কেন মহানবী হযরত মুহাম্মদ ﷺ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব?
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সময় কী কী নিদর্শন প্রকাশ পেয়েছিল?