বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন দিন এক ভয়ংকর ও অনির্ভরযোগ্য চরিত্রে পরিণত হয়েছেন। তার আচরণ ও সিদ্ধান্তের কারণে তার সঙ্গে কোনো টেকসই চুক্তি বা সমঝোতা করা কঠিন হয়ে পড়েছে। অতীতে যারা তার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছে, তারা শেষ পর্যন্ত হতাশই হয়েছে। কারণ ট্রাম্প খুব কম ক্ষেত্রেই নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছেন।
এই বাস্তবতা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও সতর্ক করেছে। ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো সাম্প্রতিক সময়ে নজিরবিহীনভাবে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিই যেন ট্রাম্প ভেঙে দিয়েছেন। তার শুল্ক আরোপ, হঠাৎ সিদ্ধান্ত ও উসকানিমূলক বক্তব্য বিশ্ব অর্থনীতি ও রাজনীতিকে অস্থির করে তুলেছে।
ট্রাম্প নিজেকে “বিশেষভাবে নির্বাচিত” একজন ব্যক্তি মনে করেন, এমনকি তার ঘনিষ্ঠ মহলের কেউ কেউ মনে করে, তার বিরোধিতা মানেই নাকি ঈশ্বরের ইচ্ছার বিরোধিতা। এই চরম আত্মমর্যাদা ও বিভ্রান্ত মানসিকতা বিশ্বকে বিপদের মুখে ফেলছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্য, “বিশ্ব বদলে গেছে, আমেরিকা আর বন্ধু নয়” এই বাস্তবতাকেই তুলে ধরে। মধ্যপ্রাচ্য ও বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো, গাজাকে কীভাবে এই আগ্রাসন থেকে রক্ষা করা যাবে? ট্রাম্প আবারও গাজাকে একটি ‘রিসোর্ট সিটি’ বানানোর পুরোনো স্বপ্ন সামনে এনেছেন। অবাক করার বিষয় হলো, এই অবাস্তব ধারণা ধীরে ধীরে বাস্তব প্রকল্পে রূপ নিচ্ছে। জমি, ঠিকাদার, নকশা ও অর্থ, সবই প্রস্তুত। ধ্বংসস্তূপ সরিয়ে পুরোনো গাজার অস্তিত্ব মুছে ফেলার প্রস্তুতি চলছে।
ট্রাম্পের প্রতিশ্রুতিগুলোর মধ্যে বাস্তবে শুধু গণহত্যা “থামানোর কথা” বলা হয়েছে, কিন্তু বাস্তবে সামরিক অভিযান চলছে, যেখানে মূলত বেসামরিক মানুষই লক্ষ্যবস্তু। Independent Arabia-কে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থনীতিবিদ জোসেফ বিলজম্যান জানান, গাজাকে অন্তত ৫০ বছরের জন্য বিনিয়োগকারীদের হাতে তুলে দিয়ে একটি ‘স্মার্ট সিটি’ বানানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন গাজাকে নিরস্ত্রীকরণ করে একটি সামরিকহীন অঞ্চল বানানো হবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে “বিশ্ব শান্তি পরিষদ”, যার নেতৃত্বে ট্রাম্প নিজেই, সেখানে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকা কী হবে? এই পরিষদ কি শেষ পর্যন্ত ফিলিস্তিন ইস্যু চাপা দেওয়ার হাতিয়ার হয়ে উঠবে? ব্রাজিলসহ বহু দেশ ইতোমধ্যেই এই উদ্যোগের কঠোর সমালোচনা করেছে। কিছু আঞ্চলিক নেতা হয়তো গাজার জনগণের ন্যূনতম অধিকার রক্ষার চেষ্টা করবেন, এমনকি প্রয়োজনে এই পরিষদ থেকে সরে দাঁড়াতেও পারেন। তবে ইতিহাস কথা নয়, কাজ দিয়েই বিচার করবে। আল্লাহ যেন গাজার মজলুম জনগণকে এই কঠিন পরীক্ষায় শক্তি ও ধৈর্য দান করেন, “আল-মসীহ আদ-দাজ্জাল”-এর বিরুদ্ধে তাদের সংগ্রামে।
৩০ জানুয়ারি ২০২৬
সূত্র: Sunnah Files
ভেনিসে মুসল্লিদের জুমার নামাজে উসকানি, বন্ধ মসজিদেও হামলার অভিযোগ
দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করতে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৯টি দোয়া
ইসলামে তাওবা কবুলের ৫টি মৌলিক শর্ত
হিজাব পরলেই জরিমানা: ফ্রান্সে উগ্র ডানপন্থীদের নতুন পরিকল্পনার ছক
২৫ বছরের প্রতারণা: 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' দিয়ে যেভাবে মুসলিমদের কলঙ্কিত করেছে পশ্চিমারা
সিম্পল রিজনের উদ্যোগে সিলেটে কুরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন
প্রাণীদের প্রতি আচরণে মহানবী ﷺ-এর আদর্শ
পশ্চিমা বিশ্বে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলামবিদ্বেষকে ব্যবহার করছে ইসরায়েল
লন্ডনে তালিমুল কুরআন ইউকে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
গাজায় মৃতদের দাফনের জন্যও ফুরিয়ে আসছে জায়গা
কেন মহানবী হযরত মুহাম্মদ ﷺ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব?
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সময় কী কী নিদর্শন প্রকাশ পেয়েছিল?
যেসব বৈশিষ্ট্য ইসলামকে অনন্য করে তুলেছে
রাসুল ﷺ ও তাঁর পরিবার মাসের পর মাস 'যে দুই কালো খাবারে' জীবনধারণ করেছিলেন
মেলবোর্নে মসজিদের কাছে মুসলিম বাবার ওপর হামলা, অস্ট্রেলিয়ায় বাড়ছে ইসলামবিদ্বেষ