দ্যা গ্লোবাল অ্যাফেয়ার্স ডেস্ক: হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্ক- এর উদ্যোগে পূর্ব লন্ডনে আলেম ও বাবাদের নিয়ে শুরু হয়েছে একটি ব্যতিক্রমধর্মী “মর্নিং ওয়াক ক্যাম্পেইন”। মুসলিম স্কলার ও কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তিদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
গত ২০ মে ২০২৬, এই কর্মসূচির প্রথম আয়োজন শুরু হয় আইল্যান্ড গার্ডেনস ডিএলআর স্টেশন থেকে। অংশগ্রহণকারীরা ডকল্যান্ডস এলাকার মনোরম পরিবেশে হাঁটাহাঁটি করেন। ওয়াকের রুটে ছিল মাডচুট পার্ক অ্যান্ড ফার্ম, মিলওয়াল পার্ক এবং টেমস নদীর পাশের ওয়াকওয়ে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাশতার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, সমাজ ও দ্বীনের খেদমতে নিয়োজিত আলেমগণ ও কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তিরা ব্যস্ততার কারণে নিজেদের স্বাস্থ্যের প্রতি পর্যাপ্ত গুরুত্ব দিতে পারেন না। অথচ তারা সুস্থ থাকলে দীর্ঘ সময় ধরে উম্মাহর সেবা ও নেতৃত্ব দিতে পারবেন। সেই ভাবনা থেকেই এই আয়োজন।
হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্ক-এর চেয়ারম্যান মাওলানা আব্দুল আহাদ বলেন, “কমিউনিটি অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উদ্যোগকে গ্রহণ করেছে। আমরা এটিকে নিয়মিতভাবে চালিয়ে যেতে চাই।”
অংশগ্রহণকারী মাওলানা মামনুন মুহিউদ্দীন বলেন, “এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। অন্তত সপ্তাহে একবার হলেও এমন আয়োজন হওয়া উচিত।”
উল্লেখ্য, ‘হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্ক’ ২০২০ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি বৃটেনজুড়ে হালাল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেমিনার, রোড ট্রিপ ও স্ট্রিট ক্যাম্পেইনের আয়োজন করে আসছে। পাশাপাশি কমিউনিটিতে হালাল প্রচার এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
যেসব বৈশিষ্ট্য ইসলামকে অনন্য করে তুলেছে
রাসুল ﷺ ও তাঁর পরিবার মাসের পর মাস 'যে দুই কালো খাবারে' জীবনধারণ করেছিলেন
মেলবোর্নে মসজিদের কাছে মুসলিম বাবার ওপর হামলা, অস্ট্রেলিয়ায় বাড়ছে ইসলামবিদ্বেষ
ফ্রান্সে মসজিদ বন্ধ: মুসলিম সমাজে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আতঙ্ক
স্কুলে যাওয়ার আগে শিশুকে টয়লেট ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে: যুক্তরাজ্যে অভিভাবকদের জন্যও টয়লেট প্রশিক্ষণের ব্যবস্থা
যা আল্লাহর হাতে, তা আল্লাহর কাছেই ছেড়ে দিন
কিয়ামতের অন্যতম বড় আলামত: দাজ্জালের আত্মপ্রকাশ ও তার ফিতনা থেকে মুক্তির পথ
গাজা যুদ্ধ বন্ধে একের পর এক উদ্যোগ, কিন্তু কেন বারবার ব্যর্থ হলো আলোচনা?
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশ গাজা শান্তি পরিষদ চুক্তির শর্তাবলি
মুসলিম তরুণদের জন্য সূরা আল-কাহফের ৫টি অনুপ্রেরণাদায়ক শিক্ষা
যুক্তরাজ্যে প্রতি পাঁচ দিনেই একটি মসজিদে হামলা: বাড়ছে ইসলামবিদ্বেষ, শঙ্কায় মুসলিম সমাজ
লন্ডনে AMTC-এর উদ্যোগে উদ্যোক্তা ও ফাউন্ডার মিটিং অনুষ্ঠিত
উইঘুর মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় হুমকিতে ফেলছে চীনের নতুন আইন
ভারসাম্যপূর্ণ জীবন যাপন করো
যুক্তরাজ্যে তাবলিগের ইজতেমায় হামলার আশঙ্কায় ডজনখানেক সন্দেহভাজন গ্রেপ্তার