ইসরায়েলের নতুন একতরফা মৃত্যুদণ্ড আইনের তীব্র নিন্দা জানিয়েছে ৮টি মুসলিম প্রধান দেশ। দেশগুলো হলো- পাকিস্তান, তুরস্ক, মিশর , ইন্দোনেশিয়া, জর্দান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, এই আইনটি স্পষ্টভাবে বৈষম্যমূলক এবং এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি “অ্যাপারথাইড” ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। তারা অভিযোগ করে, ইসরাইল ধারাবাহিকভাবে এমন নীতি গ্রহণ করছে যা ফিলিস্তিনি জনগণের অধিকারকে ক্ষুণ্ন করছে।
সম্প্রতি ইসরাইলের সংসদে এই বিতর্কিত বিলটি পাস করে। নতুন এই আইনের আওতায়, শুধুমাত্র ফিলিস্তিনিরা যদি কোনো প্রাণঘাতী হামলার জন্য দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। তবে একই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত ইহুদি ইসরাইলিদের ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য নয় যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।
এই আইনের পেছনে ইসরাইলের কট্টর ডানপন্থী রাজনৈতিক শক্তির বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এই আইন পাসের জন্য জোরালো চাপ দেন। এটি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র জোট সরকারের গুরুত্বপূর্ণ একটি শর্ত ছিল।
উক্ত ৮টি দেশ তাদের বিবৃতিতে ফিলিস্তিনি বন্দিদের পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, ইসরাইলি কারাগারগুলোতে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন, অমানবিক ও অপমানজনক আচরণ, এমনকি খাদ্য ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার মতো অভিযোগ ক্রমেই বাড়ছে।
তারা আরও সতর্ক করে দেয়, এই ধরনের একতরফা ও কঠোর আইন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
উল্লেখ্য, এই আইনটি ইতোমধ্যে, ইউনাইটেড ন্যাশন এবং ইউরোপীয়ান ইউনিয়নের পক্ষ থেকেও সমালোচিত হয়েছে। তবে ইসরাইলের মিত্র আমেরিকা এই আইনকে দেশটির নিজস্ব আইন প্রণয়নের অধিকার হিসেবে সমর্থন জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইসরাইলের এ ধরনের আইন প্রণয়ন বিতর্কিত, বিশেষ করে অধিকৃত অঞ্চলে এটির প্রয়োগ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
তারিখ : ২ এপ্রিল ২০২৬
কৃতজ্ঞতায় : আল-জাজিরা
ভেনিসে মুসল্লিদের জুমার নামাজে উসকানি, বন্ধ মসজিদেও হামলার অভিযোগ
দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করতে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৯টি দোয়া
ইসলামে তাওবা কবুলের ৫টি মৌলিক শর্ত
হিজাব পরলেই জরিমানা: ফ্রান্সে উগ্র ডানপন্থীদের নতুন পরিকল্পনার ছক
২৫ বছরের প্রতারণা: 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' দিয়ে যেভাবে মুসলিমদের কলঙ্কিত করেছে পশ্চিমারা
সিম্পল রিজনের উদ্যোগে সিলেটে কুরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন
প্রাণীদের প্রতি আচরণে মহানবী ﷺ-এর আদর্শ
পশ্চিমা বিশ্বে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলামবিদ্বেষকে ব্যবহার করছে ইসরায়েল
লন্ডনে তালিমুল কুরআন ইউকে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
গাজায় মৃতদের দাফনের জন্যও ফুরিয়ে আসছে জায়গা
কেন মহানবী হযরত মুহাম্মদ ﷺ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব?
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সময় কী কী নিদর্শন প্রকাশ পেয়েছিল?
যেসব বৈশিষ্ট্য ইসলামকে অনন্য করে তুলেছে
রাসুল ﷺ ও তাঁর পরিবার মাসের পর মাস 'যে দুই কালো খাবারে' জীবনধারণ করেছিলেন
মেলবোর্নে মসজিদের কাছে মুসলিম বাবার ওপর হামলা, অস্ট্রেলিয়ায় বাড়ছে ইসলামবিদ্বেষ