ব্রিটেনে বশির আহমদ শায়েখে বাঘা রহ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ আগস্ট রবিবার শায়েখে বাঘা মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে ব্রিটেনের বার্মিংহামের এস্টনে অবস্থিত দারুস সুন্নাহ একাডেমি এন্ড মসজিদ কমপ্লেক্সে শায়েখে বাঘা রহ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়। সিম্পল রিজনের ট্রাস্টি মাওলানা হোসাইন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপ্যাল মাওলানা তাজুল ইসলাম সাহেব।
আলোচনা সভায় বক্তরা বিংশ শতাব্দীর ভারত উপমহাদেশের প্রখ্যাত সমাজ সংস্কারক আলেমেদ্বীন হযরত বশির আহমদ শায়েখে বাঘা রহ. বর্ণাঢ্য জীবন ও অবদান নিয়ে আলোকপাত করেন। ব্রিটিশ বিরোধী স্বাধীন সংগ্রামী এই আলেমের সাহসীকতা, প্রজ্ঞা ও সততার আখ্যান আলোচনায় উঠে আসে। বশির আহমদ শায়েখে বাঘা রহঃ শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানীর একজন বিশিষ্ট খলিফা ও জমিয়তে উলামায়ে ইসলাম অল পাকিস্তানের নায়েবে আমীর ছিলেন। সভায় বক্তরা তাঁর রাজনৈতিক ও আধ্যাত্মিক সাধনা নিয়েও আলোকপাত করেন।
বর্তমান প্রজন্মের কাছে শায়েখে বাঘা রহঃ এর জীবন তুলে ধরার প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।
মাওলানা কাউসার বিন ক্বাসিমের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাওলানা হোসাইন আহমদ শায়খে বাঘা মসজিদ কমপ্লেক্সের মাধ্যমে নেওয়া বিভিন্ন প্রোগ্রামের কথা তুলে ধরেন। বিশেষ করে আইডেন্টিটি রিভাইভাল আন্দোলন, ফ্যামেলি কাউন্সেলিং ও দাওায়াহ কার্যক্রমের ব্যাপারে নেওয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন। আলোচনা পেশ করেন বার্মিংহাম কভেন্ট্রি রোড মসজিদের খতীব মাওলানা হাবিবুল গাফফার সাহেব, মিডিয়া ব্যাক্তিত্ব খতীব মাওলানা শামসুজ্জামান সাহেব, মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা ফয়জুল হক্ব আবদুল আজিজ সাহেব, ব্যাবসায়ী ও রাজনীতিবিদ আবদুল মুক্বিত আজাদ সাহেব, প্রিন্সিপ্যাল হাবিবুর রহমান সাহেবের জামাতা বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আতাউর রহমান, সিলেটের বরুনা মাদ্রাসার নায়েবে সদর মুহতামিম মাওলানা নূরে আলম হামিদী সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুর রব ফয়জী সাহেব, মাওলানা আব্দুল হাই বাহুবলী সাহেব, বিশিষ্ট আলেম মাওলানা আজমল হোসাইন সাহেব, বিলাল একাডেমী বার্মিংহামের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আঃ হাফিজ সাহেব ও প্রিন্সিপ্যাল মাওলানা তাজুল ইসলাম সাহেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব হালাল রিটেইলারসের সভাপতি ব্যাবসায়ী মাওলানা আলী হাসান চৌধুরী, জনাব আবুল হাশিম, মোহাম্মদ সাঈদ আলী, ক্বারি আতাউর রহমান, মাওলানা আনহার আলী, জনাব নাজিবুর রহমান, মাওলানা ইক্ববাল হোসাইন ও মাওলানা আবদুর রশীদ প্রমুখ।
ভেনিসে মুসল্লিদের জুমার নামাজে উসকানি, বন্ধ মসজিদেও হামলার অভিযোগ
দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করতে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৯টি দোয়া
ইসলামে তাওবা কবুলের ৫টি মৌলিক শর্ত
হিজাব পরলেই জরিমানা: ফ্রান্সে উগ্র ডানপন্থীদের নতুন পরিকল্পনার ছক
২৫ বছরের প্রতারণা: 'সন্ত্রাসবিরোধী যুদ্ধ' দিয়ে যেভাবে মুসলিমদের কলঙ্কিত করেছে পশ্চিমারা
সিম্পল রিজনের উদ্যোগে সিলেটে কুরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন
প্রাণীদের প্রতি আচরণে মহানবী ﷺ-এর আদর্শ
পশ্চিমা বিশ্বে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলামবিদ্বেষকে ব্যবহার করছে ইসরায়েল
লন্ডনে তালিমুল কুরআন ইউকে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
গাজায় মৃতদের দাফনের জন্যও ফুরিয়ে আসছে জায়গা
কেন মহানবী হযরত মুহাম্মদ ﷺ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব?
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সময় কী কী নিদর্শন প্রকাশ পেয়েছিল?
যেসব বৈশিষ্ট্য ইসলামকে অনন্য করে তুলেছে
রাসুল ﷺ ও তাঁর পরিবার মাসের পর মাস 'যে দুই কালো খাবারে' জীবনধারণ করেছিলেন
মেলবোর্নে মসজিদের কাছে মুসলিম বাবার ওপর হামলা, অস্ট্রেলিয়ায় বাড়ছে ইসলামবিদ্বেষ